জীবনের ছন্দপতনঅজ্ঞাত

জন্মতে পেয়েছিল নাম
মৃত্যুতে অজ্ঞাত!
জন্মতে পেয়েছিল নাম
মৃত্যুতে অজ্ঞাত!

বাবা-মা জানলো না খবর,
তাই কপালে জোটেনি কবর!
পায়নিতো তারা –
বিদায়ের গোসল,
বিদায়ের নামাজ;
যায়নিতো শোনা
কান্নার আওয়াজ!

হায়নার ভৃত্য,
করেছিল নৃত্য,
নগ্ন লাশের মাথায়!
তবুও তারা
মানবতার বয়ান শুনায়।

মেরেছিল যারা,
ভুলে গেছি মোরা!
কিছু ইট-পাথরের মায়ায়।

ভাই বোন হারিয়ে মোরা
অশ্রুতে সুখের সাগরে ভাসছি।
এসব দেখে কেউ কেউ
পিশাচের মত হাসছি!

গুলি চালিয়েছে তারা,
তবু তাদের দুঃখের সীমা নাই।
ওরাই ছলে বলে কৌশলে বলে যায়,
ওরাই ট্রমাটাইজড!!

—–মাহমুদ হাসান
০৪ সেপ্টেম্বর ২০২৪

Share this:

Facebook
Twitter
LinkedIn

Recent Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *