জীবনের ছন্দপতনজীবনের ছন্দপতন

জীবনের ছন্দপতন

————মাহমুদ হাসান
থেমে গেছে ঝড়-
নেমে গেছে পানি,
ভবিষ্য অন্ধকার এতটুকু জানি।
যা ঘটার – তা ঘটে গেছে,
তাতে বাড়িঘর ভেঙ্গে গেছে।।
কতযে স্বপ্ন ছিলো-
অধরাই থেকে গেছে।
মনের কথাগুলো-
মনেতেই থেকে গেছে।
চোখের জলেতে
কতকিছু ভেসে গেছে।
কিছুকিছু জ্বলে গেছে।
নিজেদের মানুষেরা
সবকিছু ভুলে গেছে।।
মিটে গেছে আশা,
বেধেছে নতুন বাসা।
নয় কারণ একটাই
শত অভিযোগে ঠাসা।
দশক চলে গেছে
নতুনত্ব এসে গেছে!
চোখে নাহি দেখা গেছে,
অনুভবে বুঝা গেছে।
খানিক পরেতে সব
ধুলোতে মিশে গেছে।
মনের আয়নাতে-
ছবিগুলো রয়ে গেছে,
তবুও আয়নাটা –
ঝাপসাই থেকে গেছে।।
আত্মার আত্মীয়
দূরেতে চলে গেছে।।
দুধের মাছিরা-
একে একে সরে গেছে।
মনেতে অনেক মায়া
পড়ে আছে শুধু কায়া
ভেতরের কথাগুলো,
কভু নাহি বলা গেছে।
তবুও কথাগুলো –
ভেসে ওঠে চোখেতে
মানুষকে বুঝানোর
নেই কোনো ভাষা যে!
ভবিষ্য জানিনা
অতীতও ছাড়িনা
জানিনা যে কি হবে?
কিছুনা কিছুতো হবে,
এ আশাও ছাড়িনা।
এটাওতো কম নয়
সবকিছু শূণ্য নয়।
মনতো অবুঝ।
দেখতে চায় সবুজ।
তবু শুধু দেখা যায়
ধুধু মরু-বালুচর।।
টাকা(!)- তো সব নয়
মানে তা ক-জনায়?
মুখে বলে কি হবে?
বুঝে তা কজনায়?
কেউ করে অনুনয়;
কেউবা অভিনয়!
খানিক পরেতে সব
মিশে যায় অজানায়।।
না-বলা কথা আছে,
বলে তা কজনে।
বলেই-বা লাভ কি হবে?
শুনেতে চায় কজনে?
শুনেও লাভ কী হবে?
বুঝেনা নিজ গরজে!!
তবু সে কথাগুলো
যায়নাতো ভোলা যে!
পাশের ঘরগুলো-
থাকে শুধু ফাঁকা যে,
সাফল্যের পথগুলো-
নয় শুধু বাঁকা যে।।
খালি একা বসে আছি
নেই কেউ পাশেতে।।
মিলেনিয়াম চলে যাবে
শূণ্য হাত পরে রবে।।
শতকিছুর বিনিময়ে,
দিনগুলো নাহি পাবে।
সদা এই চক্র
বারবার ফিরে যাবে।।।

Share this:

Facebook
Twitter
LinkedIn

Recent Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *