জীবনের ছন্দপতনএকটা কবিতা

a

একটা কবিতা

একটা কবিতা লিখেছি,
কখনো দেখাহলে শুনাব।।

তোমার জীবনতো স্বচ্ছ কাচের মত!
আর আমার অন্তরে আছে-
হাজারো দাগ!

তুমিততো-
নীলকান্তমণি পাথরের মত দূর্লভ!
আর আমার চলাফেরা ভিড় বাজারে।
তুমি তোমার গরিমায়
পরীক্ষা নাকরেই নাও।

নাহয় –
তোমার উপস্থিতির জন্য
অপেক্ষাই করলাম।
তবে যখন তুমি মুখোমুখি হবে
তখন এ আবেগ লুকাব কোথায়?

তুমি শুধু একটু আয়ু নিয়ে এসোনা,
আমি নাহয় খালি কিতাব নিয়েই আসব।

এই ওয়াদা নয় যে,
আকাশের তারা এনে দেব।
তবে আমি আমার কলমে,
সব তারা সাজিয়ে দেব।

আমার ধৈর্যে সন্দেহ কিসের?
তোমার আগমনে লিখেদিলাম,
যদিও আমি সারাজীবন লিখেই দিয়েছি।

পৃথিবীতে আমার নেই বিশেষ কেউ,
তুমি একবার মেনে নাও,
আমি সাক্ষীদের আকাশ থেকে ডেকে নিব।

একটা কবিতা লিখেছি
কখনো দেখা হলে শুনাব।।


মাহমুদ হাসান
০৯ মার্চ ২০২২

Share this:

Facebook
Twitter
LinkedIn

Recent Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *