কুম্ভকর্ণের দেশে
কুম্ভকর্ণের দেশে
—————-মাহমুদ হাসান
১২ অক্টোবর ২০১৯
দানবের মারধরে,
ফাহাদরা যাবে মরে।।
কিছু দিন চলে গেলে,
লাশগুলো পচে যাবে।।
চারদিকের শোরগোল,
ধীরেধীরে থেমে যাবে।।
শোরগোল থেমে গেলে,
মানুষ সব ভুলে যাবে।।
পুনরায় চলবে –
একি রূপ টর্চার!
কারণতো একটাই –
চেহারা ছাড়া সব,
জীনগুলো হায়েনার।।
হাতেতে আছে তাদের
ছুরি-কাচি-আর্চার।
শর্ট টেম্পার তারা
সাথে খুব ভয়ানক।
উপরের নির্দেশে
করে তারা হামলা।
অঘটন ঘটে গেলে,
গোটাকয়েক মামলা।।
ঘটনার পরেতে-
শুধুই আশ্বাস।।
ভুক্তভোগীরা-
ছাড়ে শুধুই যে নিশ্বাস।
এসবের কারণে
নেই কারো বিশ্বাস।।
মুখে খালি দিয়ে যায়
মুখুস্থ আশ্বাস।
এইসব দেখে যাতে
করে তারা উচ্ছাস।।
এরপর কিছুদিন
হইহই রইরই।।
নতুন ইস্যু পেলে
এসব থাকে কই?
প্রতিবাদ করবার
কোনো কিছু লিখবার
থাকেনা পরিবেশ।।
দেশপ্রেমিক হতে চাও?
মোসাহেবি করে যাও।
মোসাহেবি নয় শুধু,
শুরু করো পা-চাটা।।
নয় খুব সহজতো –
এঁদের থেকে বাঁচাটা।।
বিবেচনা করলেই
মিলে যায় হিস্যা
কিছুদিন চলবে
একই কিচ্ছা।।
বুদ্ধিজীবীরা
নয় শুধু অন্ধ।।
ইন্দ্রিয়গুলো সব
হয়ে গেছে বন্ধ।
মুখেতেই বাজে তাদের
কথার বাজনা।।
দেশটাকে চেঞ্জ করা,
মুখের কথার কাজনা।।
এরপরও আমরা
আশাতেই বাধি বুক।।
তবুও স্বান্তনা –
এখনো আছি বেঁচে!
এটাইবা কম কিসে?