ছিঁচকে চোরা
কোটি কোটি টাকা যদি
ছিঁচকে চুরি হয়?
কত টাকা চুরি হলে,
সেটাকে চুরি কয়?
চেয়ারের লোকগুলো
চোখ কান বুঝে রয়।
আশেপাশে লোকসবি-
হ্যাংগারে ঝুলে রয়।
কিছু লোক বুঝলেও,
ভয়ে কিছু বলেনা।
কারণটা সহজই,
এদের ছাড়া নাকি
সমাজই চলেনা।
এইসব দেখে মোর-
বলতেই ভয় হয়।
কিছু লোক ভয়পায়
কিছুটা ভড়কায়।
পালের গোদাগুলো
শুনে মুখ ভ্যাচকায়।
এসব ভেবে মোর
মাথাটায় প্যাঁচ খায়!
গাছের গোড়া যদি
পানি শূণ্য হয়।
গাছের পাতাসব-
ভূমিতে পড়ে রয়।
এইসব ভাবনায়
যেতে হবে পাবনায়।
শকুনের চোখগুলো-
দেয় শুধু পাহাড়া,
কবিতার লেখাগুলো-
শুধুইতো বাহানা।