শুভ্র ফ্লোরা (শুভ জন্মদিন)
(মাহমুদ হাসান)
০৫ জুন’২০২০
উৎসর্গ-ফ্লোরেন্স সোনি
অভিমান!
ভাসিয়ে দাও,
সমুদ্রের নীল জলে।
মন খারাপের দিন
না-আসুক ফিরে।
দুঃখগুলো ছেড়ে দিও
ওই আকাশের নীলে।।
সুখের স্মৃতিগুলো,
বড্ড মনে পড়ে।
তবুও কেন যেন,
হারানোর ভয় করে।
জীর্ণ অতীতের-
ছেড়ে দাও পাল।
ধরে রেখ শক্ত হাতে
নব-জীবনের হাল।
কৃতজ্ঞ আমি
এই দিনটার প্রতি।
কারণতো একটাই,
জন্মেছিলে তুমি।
ঠোট দুটি যেন ওই-
গোলাপের পাপড়ি
কি দারুন সুন্দর!
গালের ছোট্ট দুটি তিল।।
কি মায়া, কি অপরূপ,
সুমধুর-সুনীল।।
বারেবারে আসুক
এমন সুন্দর দিন।
হোকনা জীবনের
সবটাই রঙিন।।