জীবনের ছন্দপতনকিছু খারাপ লাগা সৃষ্টিকর্তা প্রদত্ত! #2

৩১ জুলাই ২০২৪

সকাল থেকেই খারাপ লাগার মাত্রাটা বেড়েই চলছে।

কি অদ্ভুত ব্যাপার!! একটা মানুষকে চিনি না, জানিনা। কোনদিন দেখিনি। ব্যক্তিগত জীবনে মানুষটা কেমন ছিল তাও জানিনা। অনেকের তো নামও জানিনা। তবুও তাদের জন্য খারাপ লাগছে। কি অদ্ভুত! একই ঘটনায় কিছু মানুষের মৃত্যু হয়েছে। যাদের কারো খবর শুনে মনের অজান্তেই আলহামদুলিল্লাহ বের হচ্ছে। আর কিছু মানুষের জন্য চোখের পানি। হয়ত সৃষ্টিকর্তাই মানুষের মনে কারোজন্য ঘৃণা আর কারো জন্য ভালবাসার কান্না তৈরি করে দিচ্ছেন। নাহয় প্রতিদিন কত শত মানুষ মারা যাচ্ছে। তাদের জন্য তো আমাদের এমন হচ্ছে না। যেটা এই মানুষগুলোর জন্য হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস এগুলো সৃষ্টিকর্তার দয়া ছাড়া আর কিছুই না।

আপনারা কেউ কি আবু সাঈদ, স্নিগ্ধ বা ঐ দেয়ালে ঝুলে থাকা ছেলেটার নাম জানতেন? কোনদিন তাদেরকে দেখেছেন? তাদের সাথে চলাফেরা করেছেন? করেননি। তবুও এই মানুষগুলোর মৃত্যুর সংবাদ সবাইকে বিচলিত করেছে। একজনের মৃত্যুর প্রতিবাদে লাখো মানুষ রাস্তায় নেমেছে।

সৃষ্টিকর্তা কিভাবে রহমত নাযিল করেন তা হয়তো দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। অবশ্য যারা এই জিনিসটাকে অনুভব করতে পারেন না। তাদের মৃত্যুতে মানুষের মুখ থেকে আলহামদুলিল্লাহই বের হয়। ইন্নালিল্লাহ না।

এদেশের মানুষগুলো বড়ই অদ্ভুত। না হলেকি তারা ফিলিস্তিনে যুদ্ধে যেতে চায়। কিন্তু এদেশি অধিকারের দাবিতে বাঁধাদেয়। জীবনের থেকে সম্পদের মায়াকান্নায় ভেসে যায়।

আসলে জ্ঞানীদের সর্দার থেকে মুর্খের সর্দার হতে বেশি কিছু করা লাগেনা। ন্যুণতম বিবেকবোধ লোপ পাওয়াই যথেষ্ট।

Share this:

Facebook
Twitter
LinkedIn

Recent Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *